২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালো তালিকাভুক্ত হতে পারে ইরানের কেন্দ্রীয় ব্যাংক

তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র ও এর তিন ইউরোপীয় মিত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং রেভল্যুশনারি গার্ড কোর সংশ্লিষ্ট ফার্মগুলোকে কালো তালিকাভুক্ত করবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার কূটনীতিকরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 09:57 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

জাতিসংঘ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্র ও এর তিন ইউরোপীয় মিত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং রেভল্যুশনারি গার্ড কোর সংশ্লিষ্ট ফার্মগুলোকে কালো তালিকাভুক্ত করবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার কূটনীতিকরা একথা জানিয়েছেন। জাতিসংঘের পাঁচ পরাশক্তির নিষেধ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ায় পশ্চিমা শক্তিগুলো দেশটির ওপর চতুর্থ দফায় জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। যদিও ইরান বলছে, স্বার্বভৌম ক্ষমতাবলেই তার অধিকার আছে পরমাণু জ্বালানি উৎপাদনের। তবে তারা বারবারই বলছে, তাদের বেসামরিক পরমাণু কর্মসূচি পরমাণু অস্ত্র তৈরি লক্ষ্যে পরিচালিত হচ্ছে না। কিন্তু পশ্চিমাদের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করছে। তাই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চলতি মাসেই জাতিসংঘের ভেটো ক্ষমতার অধিকারী আরও দুই দেশ রাশিয়া ও চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে চাইছে, যাতে যত দ্রুত সম্ভব ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা যায়। কারণ, চীন ও রাশিয়া বরাবরই ইরানের ওপর কোনও কঠিন নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে আসছে। পশ্চিমা ক'টনীতিকরা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্ভ্যাব্য নতুন নিষেধাজ্ঞার রূপরেখা সম্বলিত কাগজপত্র লন্ডন, প্যারিস ও বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। সম্ভবত চলতি সপ্তাহের শেষ দিকেই এ চার পশ্চিমা দেশের কর্মকর্তারা এ বিষয়ে একটি বৈঠকে বসবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক'টনীতিক জানান, এ বৈঠকেই রাশিয়া ও চীনকে নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করা হবে। গত মাসে নিউ ইয়র্কে ইরানের পরমাণু কর্মসূচির নিয়ে আলোচনায় বসেছিল ছয় পরাশক্তি। ওই বৈঠকে পাঁচ পরাশক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পাঠালেও চীন পাঠায় নিু পদস্থ কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, চীন মনে করছে না তেহরানের উপর নিষেধাজ্ঞা চাপানোর এটি সঠিক সময়। এছাড়াও, তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপে চীন আরও একটি কারণে বাধ সাধতে পারে। সেটি হচ্ছে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা, শুরু থেকেই যার বিরোধিতা করছে চীন। নিউ ইয়র্কের কূটনীতিকরা আরও জানান, চার পশ্চিমা শক্তি চীন ও রাশিয়ার কাছে যতটা সম্ভব উচ্চাভিলাষী নিষেধাজ্ঞা প্রস্তাবনা উপস্থাপন করতে চাইছে। ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক আছে। তারা যুক্তরাষ্ট্রের এ গোপন প্রস্তাবনা সম্পর্কে আরও জানায়, এটি বর্ধিত কিংবা পরিমার্জিত হতে পারে। তবে এখানে নতুন নতুন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা থাকবে। যার মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা, ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টিও থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৫৫ ঘ.