মস্কো, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বৃহস্পতিবার পেশীশক্তি প্রদর্শন বন্ধ করে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
পাশাপাশি কোরিয়া উপদ্বীপে উত্তেজনা প্রশমনে ছয়জাতির জরুরি বৈঠক অনুষ্ঠানের জন্য চীনের আহ্বানও রাশিয়া সমর্থন করেছে ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সাই বোরোদাভকিন সাংবাদিকদের বলেছেন, "সামরিক তৎপরতা বন্ধ করা এবং পেশিশক্তি প্রদর্শন না করে আলোচনার পথে অগ্রসর হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24