২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গণহত্যার দ্বারপ্রান্তে আইভরি কোস্ট'

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় আইভরি কোস্ট গণহত্যার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিয়োগ পাওয়া দেশটির নতুন রাষ্ট্রদূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় আইভরি কোস্ট গণহত্যার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিয়োগ পাওয়া দেশটির নতুন রাষ্ট্রদূত। বিবিসি জানিয়েছে, বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে জাতিসংঘে আইভরি কোস্টের রাষ্ট্রদূত ইউসোফু ব্যাম্বা বলেন, আইভরি কোস্টে যে কোনো মুহূর্তে গণহত্যা সংঘটিত হতে পারে। ইতোমধ্যে নির্বাচনী সহিংসতায় দেশটিতে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী হিসেবে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিলেও প্রেসিডেন্টের ক্ষমতা দখল করে থাকা ল্যঁরা বাগবো ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। ওই নির্বাচনে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু সে ফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো। ওয়াত্তারাও পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। কিন্তু নির্বাচনে ওয়াত্তারার বিজয় অবৈধ বলে দাবি করে আসছেন বাগবো। ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে তার মনোনীত প্রার্থী ইউসোফু ব্যাম্বাকে জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় জাতিসংঘ। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে স্বাগত জানানো হয় । বুধবার এক সাংবাদিক সম্মেলনে ব্যাম্বা বলেন, "একটি স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনে ওয়াত্তারা বিজয়ী হয়েছেন।" "আমি মনে করি, এ বিতর্ক শেষ হয়েছে। কখন এবং কীভাবে বাগবো ক্ষমতা ছাড়বেন এ ব্যাপারে এখন আপনারা কথা বলছেন।" সা