২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা

অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে কয়েকদশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে কৃষি ও খনি প্রকল্পের কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

সিডনি, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে কয়েকদশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে কৃষি ও খনি প্রকল্পের কাজ। ঘূর্ণিঝড় ও প্রচণ্ড বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে আকস্মিক এ বন্যা দেখা দেওয়ার কথা গত রোববার জানানো হয় আবহাওয়া পূর্বাভাসে। এর আগে শনিবার কুইসল্যান্ডের উত্তর উপকূলে আঘাত হনে ঘুর্ণিঝড় তাসহা। এ ঝড়ের প্রভাবে অবিরাম বর্ষণে ভেসে গেছে ওই এলাকার কয়েকটি রাজ্য। কয়েকদিনের টানা বন্যার কারণে অস্ট্রেলিয়া সরকার থিওডোরসহ আরো দুটি শহরকে 'বিপর্যস্ত এলাকা' ঘোষণা করেছে। থিওডোর শহরের সব মানুষসহ কুইসল্যান্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১ হাজার মানুষকে। বিবিসি একথা জানিয়েছে। বন্যায় সূর্যমূখী ও তুলা শস্যের ব্যাপক ক্ষতি মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যার পানি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে গম ও চিনিসহ আরো কিছু শস্যহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, থিওডোর শহরের সব বাড়িঘরই পানিতে তলিয়ে গেছে। তবে শহরের ৩০০ অধিবাসীকে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থিওডোর কাউন্টির মেয়র মাওরিন ক্ল্যান্সি বলেছেন, পানি এখনো বাড়ছে। কুইসল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ব্র"স ও গ্রেডি অস্ট্রেলিয়ার এবিসি নিউজে জানিয়েছেন, শহরের নদীর পানি ৫০ সেন্টিমিটারেরও (২০ ইঞ্চি) বেশি বেড়ে আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। বার্নেট নদির পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকায় কুইসল্যান্ডের বান্দাবার্গ শহরের কয়েকটি এলাকার অধিবাসীদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০২ ঘ.