২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান নারীদের ক্ষমতায়ণে প্রতিবন্ধকতার মুখে ক্ষুদ্রঋণ

ক্ষুদ্রঋণের মধ্য দিয়ে আফগান মহিলাদের ক্ষমতায়ণের প্রচেষ্টা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

কাবুল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ক্ষুদ্রঋণের মধ্য দিয়ে আফগান মহিলাদের ক্ষমতায়ণের প্রচেষ্টা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে । অপ্রতুল নিরপত্তা, দক্ষ লোকবলের অভাব, জনবিরল গ্রামাঞ্চলে পৌঁছানোর সমস্যা ও সুদের ব্যাপারে ধর্মীয় বিধিনিষেধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ক্ষুদ্রঋণের প্রসার। ত্রিশ বছরের গৃহযুদ্ধে আফগানিস্তানের অবকাঠামোসহ অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। যুদ্ধ রেখে গেছে ভয়াবহ দারিদ্র ও দুইতৃতীয়াংশ নিরক্ষর নাগরিক। হতাশাজনক এই পরিবেশেই ২০০৩ সাল থেকে আফগানিস্তানে যাত্রা শুরু করে ক্ষুদ্রঋণ কার্যক্রম । আফগান সরকার গঠন করে জাতীয় ক্ষুদ্রঋণ কর্মসূচি 'মাইক্রোফিনান্স ইনভেস্টমেন্ট সাপোর্ট ফ্যাসিলিটি ফর আফগানিস্তান' (মিসফা)। মিসফার সহযোগী হিসেবে কাজ শুরু করে ব্র্যাক আফগানিস্তান, ফিনকা আফগানিস্তান ও আগাখাঁন ডেভেলপমেন্ট নেটওয়ার্কের 'আফগানিস্তান রুরাল মাইক্রোক্রেডিট প্রোগ্রাম' (এআরএমপি)। গত সাত বছরে এই ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় দেড় লাখ ঋণগ্রহীতাকে ৮৩ কোটি ১০ লাখ ডলার ঋণ দেওয়া হয় বলে জানায় মিসফা। জাহারা নামের একুশ বছরের এক তরুণী এই ঋণগ্রহীতাদের একজন। বাড়ির পেছনে সল্পালোকিত এক ঘরে কাঠের তক্তার উপর কুঁজো হয়ে বসে তাঁতে বড় একটি কার্পেট বুনছিল সে। এই তাঁতটি ক্ষুদ্রঋণের টাকায় কেনা। জাহারা ১০ বছর বয়স থেকে কার্পেট বোনার কাজ শুরু করে। কাজের জন্য সে স্কুলে যেতে পারেনি। আঠারো মাস আগে অলাভজনক উন্নয়ন সংস্থা ব্র্যাক আফগানিস্তান থেকে ১১০০ ডলার ঋণ নিয়ে সে নিজের ব্যবসা শুরু করে। এর পর সে আরও দুবার ৩৩০ ডলার করে একই প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। সে জানায়, প্রথম ঋণ নেওয়ার পর সে ছোট ছোট কার্পেট তৈরী করত। আর এখন বড় বড় কার্পেট তৈরী করা হচ্ছে। সে জানায়,"আগে আমি কার্পেট বুনতাম মালিকের জন্য আর এখন বুনি নিজের (ব্যবসার) জন্য"। কাবুলে প্রতিবেশীর কাছ থেকে সে প্রথম ক্ষুদ্রঋণের কথা শোনে। ব্র্যাক আফগানিস্তানের প্রধান ফজলুল হক জানান, "আপনি যদি প্রকৃত গ্রামবাসীদের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন তাদের টাকা প্রয়োজন। আমদের একটি ঋণ সংস্কৃতি গড়ে তুলতে হবে"। আফগানিস্তানের চার লাখ ত্রিশহাজার ক্ষুদ্রঋণ গ্রহীতার অর্ধেকেরও বেশী ব্র্যাক-এর গ্রাহক। ত্রিশ বছর আগে বাংলাদেশের অর্থনীতিবিদ ডঃ মুহম্মদ ইউনূস 'ক্ষুদ্রঋণ' কার্যক্রমের বিকাশ ঘটান। নারীদের কেন্দ্রকরে ক্ষুদ্রঋণের বিকাশ এখন ঐতিহ্য। মিসফা জানায়, আফগানিস্তানের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ৬০ শতাংশ নারী। ব্র্যাকের ফজলুল হকও জানান তাদের ঋণগ্রহীতাদের ৮০ শতাংশই নারী। তিনি আরো জানান, নারীরা অবহেলিত তাই তাদের অন্যতম সামাজিক প্রকল্প নারীদের সম্মানজনক সামাজিক, পারিবারিক অবস্থায় নিয়ে আসা। কিন্তু আফগানিস্তানের স্বাধীন 'আফগানিস্তান রিসার্চ এন্ড ইভাল্যুয়েশন ইউনিট' (এআরইউ) জানায়, নারীর সামাজিক ও পারিবারিক ক্ষমতায়ণে এখনও অনেক বাধা রয়ে গেছে। এআরইউ-এর সফররত গবেষক এবং প্রাক্তন প্রধান পলা ক্যান্টর বলেন,"ঋণ নারীদের স্বাধীনতা ও ক্ষমতায়ণে সহায়ক হতে পারে কিন্তু এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য এর পাশাপাশি একটি সাঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক পরিকল্পনাও গ্রহণ করা প্রয়োজন"। তালেবান শাসনের নয় বছর পরও আফগান নারীদের অধিকার সীমাবদ্ধ হয়ে আছে। তালেবান শাসনের সময় আফগান নারীরা কার্যত বোরখাবন্দি ছিল। কোন উপলক্ষে তাদের বাড়ির বাইরে আসা ছিল বিরল ঘটনা। এ মাসের প্রথম দিকে প্রকাশিত জাতিসংঘের এক রিপোর্টে জানা যায়, আফগান নারীরা এখনও বাল্যবিবাহ, 'সম্মানিক' হত্যার মত ঐতিহ্যগত রীতির শিকার। আর আইনও তাদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। এআরইউ-এর উর্ধ