বাগদাদ, ডিসেম্বর ২৭, (বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রামাদিতে সরকারি কম্পাউন্ডের ভেতর দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১৭ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের গভর্নর ও পুলিশ সোমবারের এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেন।
আনবারের গভর্নর কাশিম মোহাম্মদ জানান, সরকারি ওই চত্বরের বাইরে একটি মিনিবাস প্রথম বিস্ফোরিত হয়। অপর একটি গাড়িতে বোমা পাতা ছিল। মিনিবাসটি বিস্ফোরিত হওয়ার পর সেটিও বিস্ফোরিত হয়।
বাগদাদ থেকে ৬০ মাইল পশ্চিমে রামাদির অবস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৮ ঘ.
bdnews24