বেইজিং, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার একটি ছোট্ট তেল শোধনাগারে বিস্ফোরণে পাঁচ চীনা শ্রমিক নিহত হয়েছে।
রিয়া (আরআইএ) সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে সোমবার রয়টার্স এ খবর জানায়।
রাশিয়ার জাবাইকালস্কি অঞ্চলে দাউরিয়া গ্রামে ওএও ট্রান্সবাইকাল পরিশোধন কোম্পানির ওই ছোট্ট প্লান্টে দুর্ঘটনাটি ঘটে।
বিস্ফোরণটি একটি পাম্প স্টেশনে আঘাত হানে। সেখানে ট্যাঙ্কে থাকা ২০০০ টন তেল আগুনে ধ্বংস হয়ে যায়। এ ছাড়া ৩শ' থেকে ৫শ' মিটার দূরবর্তী চারটি ঘরের জানালাও এতে পুড়ে যায়।
রোববার মস্কোর স্থানীয় সময় রাত ১০ টা ২৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৫ ঘ.
bdnews24