২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে গির্জায় বোমা হামলা

ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় এক দ্বীপের গির্জায় শনিবার বড়দিনের সকালে বোমা বিস্ফোরণে পুরোহিতসহ ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ম্যানিলা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় এক দ্বীপের গির্জায় শনিবার বড়দিনের সকালে বোমা বিস্ফোরণে পুরোহিতসহ ছয়জন আহত হয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল র‌্যান্ডফ কাবাঙব্যাঙ জানান, জলো দ্বীপের প্রধান পুলিশ ফাঁড়ির রোমান ক্যাথলিক চার্চের ছাদে হামলাটি হয়। তখন গির্জায় বড়দিনের সকালের প্রার্থনা হচ্ছিলো। বিস্ফোরণে পুরোহিতসহ ছয়জন আহত হয়েছেন। এ হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। দ্বীপটিতে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি সংগঠন আবু সায়াফের শক্ত অবস্থান আছে। অভিযোগ রয়েছে, দ্বীপটির এই গির্জায় চালানো বেশ কয়েকটি বোমা হামলা এবং সেখানকার পুরহিত ও নানদের অপহরণের ঘটনায় আবু সায়াফ জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/১৭৪৩ ঘ.