২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব শান্তির প্রার্থনা পোপের

বড়দিনের অভিভাষণে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। বড়দিন উপলক্ষে শুক্রবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত প্রায় ১০ হাজার ভক্তের সামনে দেওয়া অভিভাষণে পোপ ঈশ্বরের কাছে তার শান্তি মানুষের হৃদয়ে স্থাপনের জন্য প্রার্থনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 08:52 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ভ্যাটিক্যান সিটি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনের অভিভাষণে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন পোপ ষোড়শ বেনেডিক্ট। বড়দিন উপলক্ষে শুক্রবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত প্রায় ১০ হাজার ভক্তের সামনে দেওয়া অভিভাষণে পোপ ঈশ্বরের কাছে তার শান্তি মানুষের হৃদয়ে স্থাপনের জন্য প্রার্থনা করেন। "নিপীড়কের দণ্ড ভেঙে দাও", বলেন পোপ। যীশু খ্রিস্টের এ জন্মবার্ষিকীতে পোপ বলেন, "তোমাকে অন্তরে ধারণ করে আমাদের একটি পরিবারের মতো বেঁচে থাকতে সাহায্য কর, যেন তোমার পরিবার হিসেবে বাঁচতে পারি।" এর আগে জানালায় একটি মোমবাতি জালিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিনের উৎসব শুরু করেন পোপ। গেইল স্যাভিনো নামের এক মার্কিন নাগরিক রয়টার্সকে বলেন, "খ্রিস্টের জন্মবার্ষিকীর এমন একটি চমৎকার রাতে এখানে থাকা সৌভাগ্যের বিষয়।" শনিবার পোপ তার বড়দিনের বক্তব্য দেবেন। তারপর ভ্যাটিক্যান অডিয়েন্স হলে তিনি ৩৫০ জন গৃহহীনের সঙ্গে দুপুরের খাবার খাবেন। গত বছর বড়দিনের উৎসবে এক নারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে পোপের ওপর ঝাঁপিয়ে পড়ায় এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তাছাড়া বড়দিনের একদিন আগে রোমে সুইস ও চিলির দূতাবাসে পার্সেল বোমা হামলার কারণে রোমের সর্বত্র নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। অন্যদিকে যীশুর জন্মভূমি বেথেলহেমের পশ্চিম তীরে এক ঊর্ধ্বতন খ্রিস্টান ধর্মীয় উপাসক বড়দিনের অভিভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য প্রার্থনা করেন। মধ্যপ্রাচ্যে ক্যাথোলিক ধর্মযাজকদের শীর্ষ প্রতিনিধি ফুয়াদ তাওয়াল শান্তির জন্য প্রার্থনা করে বলেন, "বড়দিন উপলক্ষে আমাদের প্রত্যাশা, জেরুজালেম কেবল দুটি দেশের রাজধানী হবে না, বরং তা তিন ধর্মাবলম্বীদের পারস্পরিক প্রীতি ও সহাবস্থানের ক্ষেত্রে বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৪৪৪ ঘ.