২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে সহিংতায় ২শ জন নিহত হয়েছে: যুক্তরাষ্ট্র

আইভরি কোস্টে গত মাসের বিতর্কিত নির্বাচনের পর থেকে সহিংসতায় প্রায় ২শ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

প্যারিস/আবিদজান, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আইভরি কোস্টে গত মাসের বিতর্কিত নির্বাচনের পর থেকে সহিংসতায় প্রায় ২শ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে জাতিসংঘ আইভরি কোস্টে নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর নিয়ে সৃষ্ট সহিংসতায় ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো। কিন্তু যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেট্টি ই কিং বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে জানান, তারা আইভরি কোস্টে সহিংসতায় ২শ মানুষ নিহত হওয়া এবং আরো বহু মানুষ নির্যাতিত, নিপীড়িত হওয়ার বিশ্বাসযোগ্য খবর পেয়েছেন। তাছাড়া, আরো মানুষকে রাতের অন্ধকারে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে থাকতে পারে বলে জানান তিনি। এর আগে রোববার জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই এক বিবৃতিতে জানান, আইভরি কোস্টে ব্যাপক সহিংসতার প্রমাণ রয়েছে। তিনি সহিংসতায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার কথা বলেন। গত ২৮ নভেম্বর আইভরি কোস্টে এক দশক পর দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশটির নির্বাচন কমিশন বিরোধীদলীয় নেতা আলাসানে ওয়াতারাকে বিজয়ী ঘোষণা করলেও জিব্যাগবোর এক মিত্রর নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ এই ফলাফল বাতিল করে দেয়। এরপর জিব্যাগবো ও ওয়াতারা পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন সহ আন্তর্জাতিক স