২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিন: ইন্দোনেশিয়ার মুসলিম নেতাদের হুঁশিয়ারি

বড়দিন উপলক্ষে শপিং মলগুলোতে অতিরিক্ত সাজসজ্জার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইন্দোনেশিয়ার শীর্ষ ইসলামিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

জাকার্তা,ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিন উপলক্ষে শপিং মলগুলোতে অতিরিক্ত সাজসজ্জার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইন্দোনেশিয়ার শীর্ষ ইসলামিক নেতারা। তারা বলেছেন, বড়দিন উপলক্ষে অতিরিক্ত সাজসজ্জা অন্য ধর্মাবলম্বী মানুষদের ক্ষিপ্ত করে তুলতে পারে। ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের মারুফ আমিন বৃহস্পতিবার বলেন, বড়দিন খ্রিস্টান ধর্মীয় একটি উৎসব। ইন্দোনেশিয়ার খুব কম সংখ্যক মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও খ্রিস্টানরা বড়দিন নিয়ে বাড়াবাড়ি করে তবে অন্য ধর্মের অনুসারীদের মধ্যে হিংসা ও ক্ষোভ সৃষ্টি হতে পারে। ইন্দোনেশিয়ার ২৪ কোটি মানুষের ৯০ শতাংশ মুসলমান। কিন্তু রাজধানী জাকার্তার বিপুলসংখ্যক দোকান বড়দিনের বিভিন্ন উপকরণ সান্তাক্লজ, ক্রিসমাস ট্রি, কৃত্রিম তুষার, কাপড় ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। দোকানিরা জানিয়েছে, তাদের দোকানে সাজানো বিরাট ক্রিসমাস ট্রি, কাগজের তৈরী রেইন ডিয়ার ও বড়দিনের গানের কোনো ধর্মীয় উদ্দেশ্য নেই, শুধু ছুটির এই দিনগুলোতে ক্রেতা আকর্ষণ করাই উদ্দেশ্য। কিন্তু মারুফ আমিন দোকানিদের এমন বক্তব্যের ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেছেন, দোকানিরা ধর্মীয় উপাদান ব্যবহার ছাড়াই ক্রেতাদের আকৃষ্ট করতে পারে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উৎসবগুলো আরো কম আড়ম্বরের সাথে পালন করা হয়। সেখানে অল্প সংখ্যক ধনী খ্রীস্টানদের ক্ষেত্রে অন্যরকম হবে কেন? ইন্দোনেশিয়ার মুসলিমরা পুরোপুরি অসাম্প্রদায়িক। কিস্তু বিশ্লেষকদের মতে, দিন দিন চরমপন্থিরা সরব হয়ে উৎকন্ঠার পরিবেশ তৈরি করছে। এদের সামাল দেওয়া না গেলে এক দশক আগের মত সা