২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলে। এজন্য সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 03:35 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

টোকিও, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানিয়েছে, এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো খবর জানা যায়নি। ওসাসাওয়ারা দ্বীপে টেউয়ের উচ্চতা ৩ ফুট হওয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটির অবস্থান টোকিও থেকে ৬২০ মাইল দক্ষিণে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চিচিজিমা দ্বীপের ৮০ মাইল উত্তরপূর্বাঞ্চলে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে জাপান অন্যতম। ১৯৯৫ সালে বন্দর নগরী কোবে-তে ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে মারা যায় ৬ হাজার ৪০০ মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯১২ ঘ.