২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার চিত্রনাট্য তৈরি করছেন বিখ্যাত লেখক ড্যান ব্রাউন

আলোড়ন সৃষ্টিকারী রহস্যরোমাঞ্চ উপন্যাস 'দ্য ভিঞ্চি কোড'এর বিখ্যাত লেখক ড্যান ব্রাউন সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

লসএঞ্জেলস, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলোড়ন সৃষ্টিকারী রহস্যরোমাঞ্চ উপন্যাস 'দ্য ভিঞ্চি কোড'এর বিখ্যাত লেখক ড্যান ব্রাউন সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ নিচ্ছেন। ব্যাপক কাটতিখ্যাতির জন্য আলোচিত এ রহস্যপোন্যাস লেখক তার নিজের লেখা বই 'দ্য লস্ট সিম্বল'-এর কাহিনী অবলম্বনে নির্মাণাধীন চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরির কাজ নিয়েছেন। কলম্বিয়া পিকচার্স ড্যান ব্রাউনের সর্বশেষ প্রকাশিত এই উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে। উপন্যাসটি ২০০৯ সালে প্রকাশিত হয়। প্রকাশের প্রথম দিনই এটির ১০ লাখেরও বেশী কপি বিক্রি হয়। উপন্যাসটিতে ব্রাউনের রহস্য উপন্যাসের নিয়মিত মূখ্যচরিত্র হার্ভার্ড ইউনিভার্সিটির প্রতীকতত্ত্ববিদ রবার্ট ল্যাঙ্গডন পারস্পরিক সাহায্য ও সাহচর্যের লক্ষ্যে গঠিত একটি গুপ্তসংঘের ওয়াশিংটন ডি.সি. শাখার সদস্যদের সঙ্গে জড়িয়ে পড়েন। এর আগে ২০০৬ সালে ব্রাউনের উপন্যাস 'দ্য ভিঞ্চি কোড' এবং ২০০৯ সালে 'আ্যাঞ্জেলস এন্ড ডেমনস্' নিয়ে বিশ্বব্যাপী ব্যবসা সফল ছবি তৈরি হলেও ব্রাউন চিত্রনাট্য তৈরির কাজ করেননি। এটাই হবে ড্যান ব্রাউনের করা প্রথম চিত্রনাট্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০২০ ঘ.