২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপত্তা পরিষদে আসনের জন্য ভারতকে রাশিয়ার সমর্থন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন লাভের দাবিকে মঙ্গলবার সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন লাভের দাবিকে মঙ্গলবার সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ভারত সম্প্রতি বিশ্বমঞ্চে উদীয়মান শক্তি হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টায় এক দেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে চায়। শক্তিতে ক্রমেই বলীয়ান হয়ে ওঠা ভারত তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দাবি করে আসছে। ভারতের এ দাবিকে ইতোমধ্যেই সমর্থন করেছে যুক্তরাষ্ট্র এবং প্যারিস। ফলে এবার ভারতে মেদভেদেভের সফরকালে নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য রাশিয়ারও সমর্থন আশা করছিলো নয়াদিল্লি। আর তা পেয়েও গেলো তারা। ভারত-রাশিয়ার একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "রাশিয়ান ফেডারেশন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য ভারতকে সুযোগ্য এবং শক্তিশালী প্রার্থী হিসাবেই দেখছে।" নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীনের পাশাপাশি রাশিয়া-- সব ক'টি দেশের নেতাই গত ছয়মাসে ভারত সফর করেছেন। সেইসঙ্গে ভারতের সঙ্গে নানা চুক্তিও করেছেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের উল্লেখযোগ্য বেসামরিক পরমাণু চুক্তি হয়েছে। আর সর্বশেষ রাশিয়ার সঙ্গেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প ও কুদানকুলাম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছে ভারত। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়