২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ২২ পর্যটক নিহত

মালয়েশিয়ায় এক বাস দুর্ঘটনায় থাইল্যান্ড থেকে আসা অন্ততপক্ষে ২২ পর্যটক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 09:39 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- মালয়েশিয়ায় এক বাস দুর্ঘটনায় থাইল্যান্ড থেকে আসা অন্ততপক্ষে ২২ পর্যটক নিহত হয়েছেন। কর্মকর্তাদেরসূত্রে সোমবার বিবিসি এ খবর জানায়। মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটন অঞ্চল ক্যামেরন হাইল্যান্ড থেকে রাজধানী কুয়ালালামপুরে ফেরার পথে পর্যটক বহনকারী বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোড ডিভাইডারে আঘাত হানে বলে জানা যায়। ঠিক কতজন আরোহী বাসটিতে ছিলেন এ বিষয়টি পরিষ্কার নয়। তবে অন্তত ১৫ জন আহত হওয়ার একটি খবর জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৫ ঘ.