২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে মার্কিন পর্যটক নিহত

ইসরায়েলে ছুরিকাঘাতে এক মার্কিন পর্যটক নিহত ও এক ব্রিটিশ বংশোদ্ভূত ইসরায়েলি নারী আহত হয়েছেন। রোববার এ খবর জানিয়েছে ইসরাইলি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

জেরুজালেম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে ছুরিকাঘাতে এক মার্কিন পর্যটক নিহত ও এক ব্রিটিশ বংশোদ্ভূত ইসরায়েলি নারী আহত হয়েছেন। রোববার এ খবর জানিয়েছে ইসরাইলি পুলিশ। নিহত মর্কিন পর্যটকের নাম ক্রিস্টিন লোগান এবং আহত ইসরাইলির নাম কাই উইলসন। শনিবার জেরুজালেমের দক্ষিণে পাহাড়ি জঙ্গলে ভ্রমণের সময় দুজন আরবিভাষী লোক তাদের ওপর চড়াও হয় বলে জানান আহত কাই উইলসন। উইলসন আরো জানান, তিনি মরার ভান করে পড়েছিলেন। পরে সুযোগমত কাছের একটি পার্কিং এলাকায় পৌঁছাতে সক্ষম হন। সেখানে থাকা লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ উইলসনের সঙ্গী ক্রিস্টিন লোগানের খোঁজে সারারাত পাহাড়ে তল্লাশি চালিয়েছে। রোববার সকালে তার লাশ পাওয়া যায়। ক্রিস্টিনকে মার্কিন নাগরিক বলে শনাক্ত করেছে পুলিশ। ওদিকে, কাই উইলসন দেহে কয়েকটি ছুরির আঘাত নিয়ে জেরুজালেম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, তারা পরীক্ষা করে দেখছে এটি জাতিগত সংঘাতের ঘটনা কিনা। তবে সম্ভাব্য অন্যান্য দিকও তারা খতিয়ে দেখছে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ ১৯০৯ ঘ.