২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণাটকে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৯

ভারতের কর্ণাটক রাজ্যে বরযাত্রীবাহী একটি বাস জলাধারে পড়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- ভারতের কর্ণাটক রাজ্যে বরযাত্রীবাহী একটি বাস জলাধারে পড়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার রাতে ব্যাঙ্গালোর শহর থেকে ১৪৫ কিমি দূরে মাইশোরের কাছে নানজাগুদ গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় থাকা একটি গর্ত এড়াতে চালক আকস্মিক গতি পরিবর্তন করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের একটি জলাধারে পড়ে যায়। পাঁচজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও ২৯ জন যাত্রী পানিতে ডুবে মারা গেছে। নিহতদের মধ্যে ২৫ জন শিশু ও নারী। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ভারতে এক লাখেরও বেশী মানুষ নিহত হয়। সড়ক দুর্ঘটনায় নিহতের এ সংখ্যা পৃথিবীতে সর্বোচ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ / ঘ.