ঢাকা, ডিসেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মঙ্গলবার পার্লামেন্টের নিুকক্ষে অনাস্থা ভোটে স্বল্প ব্যবধানে জয়ী হওয়ার পরপরই রোমের রাস্তায় রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মাত্র তিন ভোটের ব্যবধানে বারলুসকোনির এ জয় তার বিরোধীদের ক্ষুব্ধ করে তোলে।
হাজার হাজার মানুষ রোমের রাস্তায় রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে সরকার পরিবর্তনের দাবি জানায়।
বিক্ষুব্ধ লোকজন রোমের রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া রাস্তার পাশের ডাস্টবিনগুলো ঊল্টে ফেলে দেয় ও পুলিশের প্রতি পাথর, ডিম ও রং নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
বিবিসি জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ করে টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে।
সংঘর্ষে ৫০ জন পুলিশ কর্মকর্তাসহ ৪০ জন বিক্ষোভকারী আহত হন।
সমালোচকেরা বারলুসকোনির বিরুদ্ধে আকণ্ঠ কেলেঙ্কারিতে নিমজ্জিত ও তার কার্যালয় ঘিরে গড়ে ওঠা দুর্নীতির অভিযোগ তুলেছে।
রোম ছাড়াও ইতালির অন্যান্য প্রধান শহর পালার্মো, ভেনিস ও তুরিনেও বিক্ষোভ হয়েছে।
সিসিলি অঞ্চলের রাজধানী পালার্মোর পাঁচশ বিক্ষুব্ধ ছাত্র প্রধান বিমান বন্দরের রানওয়ে দখল করে নেয় ওদিকে তুরিনের ছাত্ররা রেলওয়ে স্টেশন দখল করে আর ভেনিসের বিক্ষোভকারীরা শহরের বিখ্যাত রিয়ালতো ব্রিজ দখল করে বিক্ষোভ প্রদর্শন করে ।
৭৪ বছর বয়ষ্ক ইটালিয়ান প্রধানমন্ত্রী তার পাঁচ বছর মেয়াদকালের অর্ধেক সময় পার করেছেন কিন্তু ধারাবাহিক নারী সম্পর্কিত কেলেঙ্কারির কারণে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে।
জয়ের পরও হুমকির মুখে রয়েছে বারলুসকোনি সরকারের ভবিষ্যৎ। কারণ সংখ্যাগরিষ্ঠতা কম থাকার কারণে তার পক্ষে পার্লামেন্টে আইন পাস করা কঠিন হবে।
বছরজুড়ে অন্তর্দলীয় কোন্দল, দুর্নীতি ও নারী বিষয়ক কেলেঙ্কারিতে বারলুসকোনির নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। অতি স
bdnews24