ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে শিলাখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির পর অন্তত ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ওই নৌকায় অস্ট্রেলিয়ার আশ্রয় প্রার্থীদের একটি দল ছিলো।
অস্ট্রেলিয়ার কাস্টমস কর্মকর্তা বলেছেন, ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। ওই নৌকায় অস্ট্রেলিয়ার আশ্রয় প্রার্থীদের একটি দল ছিলো বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার কাস্টমস এন্ড বর্ডার প্রটেশশন সার্ভিস এক বিবৃতিতে বলেছে, পানি থেকে ২৭ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবীত উদ্ধার করা হয়েছে ৪১ জনকে। আর একজন সাঁতরে তীরে উঠেছে।
বিবিসি জানিয়েছে, ছবিতে দেখা গেছে শিলাখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি বিধ্বস্ত হয়েছে।
নৌকাটি ক্রিসমাস দ্বীপে ভিড়তে যাচ্ছিল। ওই দ্বীপে অস্ট্রেলিয়া অবৈধ অভিবাসীদের আটকে রাখে।
বিবিসির সিডনি প্রতিবেদক জানান, জাহাজে ৭০ থেকে ৮০ জন মানুষ ছিলো বলে ধারণা করা হচ্ছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/১২৩৪ঘ.
bdnews24