২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতি স্বীকার করবে না চীন

চীন বৃহস্পতিবার জানিয়েছে, নোবেল পুরস্কার বিজয়ী কারাবন্দি লিউ জিয়াবো ইস্যুতে তাদের ওপর চাপ সৃষ্টির কোন চেষ্টা কাজে আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

বেইজিং, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) --- চীন বৃহস্পতিবার জানিয়েছে, নোবেল পুরস্কার বিজয়ী কারাবন্দি লিউ জিয়াবো ইস্যুতে তাদের ওপর চাপ সৃষ্টির কোন চেষ্টা কাজে আসবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং য়ু নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। চীনের দৃষ্টিতে জিয়াবো একজন অপরাধী। আর তাই তার নোবেল পুরস্কার জয়ের তীব্র বিরোধিতা করেছে চীন। একজন অপরাধীর হাতে শান্তি পুরস্কার যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে তারা। নরওয়ের রাজধানী অসলোতে শুক্রবার জিয়াবোর পুরস্কার গ্রহণ অনুষ্ঠান বর্জনের জন্য কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে চীন। চীনসহ এ অনুষ্ঠানে অংশ নিচ্ছে না ১৯ টি দেশ। চীন বাদে অন্য যে ১৮টি দেশ নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জন করছে তাদের সঙ্গে বেইজিং এর দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৭ ঘ.