২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতি সম্প্রসারণ: অবস্থান পাল্টালো যুক্তরাষ্ট্র

সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে প্রচেষ্টারত যুক্তরাষ্ট্র পশ্চিম তীর ও তার আশপাশের এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণ স্থগিতের বিষয়টি নিয়ে অবস্থান পাল্টেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

জেরুজালেম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে প্রচেষ্টারত যুক্তরাষ্ট্র পশ্চিম তীর ও তার আশপাশের এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণ স্থগিতের বিষয়টি নিয়ে অবস্থান পাল্টেছে। বসতি সম্প্রসারণ স্থগিতের জন্য তারা আর ইসরায়েলের ওপর চাপ দেবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন কর্মকর্তা। ইসরায়েলে নিয়োজিত যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন কূটনীতিক বুধবার সাংবাদিকদের বলেন, "পুনরায় স্থগিতাদেশ দিয়ে সরাসরি শান্তি আলোচনা শুরু করার সময় এখন নয়-আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি।" ২৭ সেপ্টেম্বর বসতি সম্প্রসারণে ১০ মাসের ইসরায়েলি স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও তার আশপাশের এলাকায় বসতি স