বেইজিং, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্ব মোড়ল হতে চায় না চীন। আর চীনের উত্থানে বিশ্বের দেশগুলোর আতঙ্কিত হওয়ারও কিছু নেই।
শীর্ষ এক চীনা কূটনীতিক একটি প্রবন্ধে একথা লিখেছেন।
চীনের স্টেট কাউন্সিলর দাই বিঙ্গৌ বলেছেন, চীন অস্ত্র প্রতিযোগিতায় নামবে না। কারণ, তারা দেশের উন্নয়নে এবং জনগণকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সম্পদের সদ্ব্যাবহার করছে।
সোমবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রবন্ধে দাই লেখেন, "যুক্তরাষ্ট্রের জায়গা দখল করে চীন বিশ্বে আধিপত্য করতে চায় এমন ধারণা ভ্রান্ত।"
তিনি লেখেন, "রাজনৈতিকভাবে আমরা বিশ্বের সামজিক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের মানুষের উন্নয়নের ধারার প্রতি শ্রদ্ধাশীল। অর্থনৈতিক দিক থেকে আমরা সর্বান্তকরণে উন্নয়নই চাই। আর সামরিক দিক থেকে আমরা অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত নই।"
উল্লেখ্য, চীনের সামরিক শক্তিবৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পদক্ষেপ এশিয়ায় বিশেষত, জাপান ও তাইওয়ানে উদ্বেগ সৃষ্টি করেছে। উদীয়মান চীনকে নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটনও।
তবে চীন বলছে, তাদের সামরিক শক্তিবৃদ্ধি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, কেবল আত্মরক্ষার খাতিরেই এ শক্তি বাড়ানো হচ্ছে।
দাই লেখেন, আন্তর্জাতিক স
bdnews24