জেনেভা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধপূর্ণ পরমাণু কর্মসূচি ইস্যুতে কোনোরকম অগ্রগতি ছাড়াই মঙ্গলবার শেষ হয়েছে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের দুদিনব্যাপী আলোচনা।
বৈঠক সংশ্লিষ্ট এক কর্মকর্তা একথা জানিয়েছেন। ওদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ছয় বিশ্বশক্তি আবারো আগামী মাসের শেষে ইস্তাম্বুলে ইরানের সঙ্গে আলোচনায় বসবে।
এক বছরেরও বেশি সময় পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনা শুরু করে ইরান।
ইরানের বিরোধপূর্ণ পরমাণু কর্মসূচি প্রসঙ্গে নতুন আলোচনার দ্বার খোলার আশা নিয়ে শুরু হয় এ বৈঠক।
পশ্চিমা বিশ্ব মনে করে ইরান তার এ কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি করছে।
তাছাড়া, এ কর্মসূচিকে নিজেদের অধিকার উলে
bdnews24