নয়া দিল্লি, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্স ও ভারত সোমবার একটি বেসামরিক পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভারতের মহারাষ্ট্রের জয়তাপুরে এক হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে দুটি ফরাসি পরমাণু চুল্লি নির্মাণ করা হবে।
ফ্রান্সের রাষ্ট্রীয় পরমাণু প্রযুক্তি সরবরাহকারী অ্যারেভা গ্র"প ও ভারতের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যকার বৈঠকের পর তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রায় ৬০ জন ব্যবসায়ী প্রতিনিধিসহ শনিবার থেকে সস্ত্রীক চার দিনের ভারত সফরে রয়েছেন সারকোজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৫৬ ঘ.
bdnews24