খোস্ত, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ন্যাটো ঘাঁটির বাইরে রোববার আত্মঘাতী বোমা হামলায় দুই বিদেশি সেনা ও দুই আফগান নিহত হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ২০ জন।
ন্যাটো ও আফগান কর্মকর্তারা একথা জানিয়েছে।
পাকিস্তান সীমান্তের কাছে পাকটিকা প্রদেশের গারদেজ জেলায় এ হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।
বিদেশি ও আফগান সেনারা কেনাকাটা করার সময় এ বোমা হামলা হয়। কাবুলে সেনাবাহিনীর এক সূত্র একথা জানিয়েছে।
পাকটিকায় নাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) এর মুখপাত্র মেজর এস জাস্টিন প্লাট হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।
প্লাট টেলিফোনে রয়টার্সকে বলেন, হামলায় আইএসএএফ এর দুই সেনা নিহত ও ৬ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৪ ঘ.
bdnews24