সিউল, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরবর্তী যে কোনো হামলার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়াকে কঠোর জবাব দেওয়া হবে বলে শনিবার পুনরায় হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া।
এরআগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী সাবেক জেনারেল কিম কোয়ান-জিন সংসদে দেওয়া ভাষণে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দিয়ে জানান, আবারও উস্কানিমূলক হামলা চালালে দক্ষিণ কোরিয়া বোমা হামলা চালাবে।
ঠিক একদিন পরই পুনরায় উত্তরের বিরুদ্ধে হুমকি দিল দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের পর জিন বলেন, "আমাদের শত্র"পক্ষের (উত্তর কোরিয়া) উস্কানিমূলক আচরণ এখনো বন্ধ হয়নি। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, তা না হলে তারা আমাদের দুর্বলতা লক্ষ করে নতুন বাস্তবতায় হামলা চালানোর পরিকল্পনা করবে।"
তিনি আরো বলেন, "আমাদের অঞ্চল ও জনগণকে লক্ষ করে উত্তর কোরিয়া যদি সামরিক উস্কানি দেয়, তবে অবশ্যই তাদের তাৎক্ষণিক ও কঠোরভাবে তাদের শাস্তি দিতে হবে এবং সম্পূর্ণভাবে নতি স্বীকার না করা পর্যন্ত তা চলবে।"
শুক্রবার সংসদে কিম বলেন, "পরবর্তী যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণ করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবশ্যই আমরা বোমারু বিমান হামলা চালাবো।"
গত সপ্তাহের মতো আবারো যদি হামলা চালানো হয় তা কীভাবে মোকাবিলা করা হবে জানতে চাইলে কিম বিমান হামলার মাধ্যমে জবাব দেওয়ার ঘোষণা দেন।
২৩ নভেম্বরে উত্তর কোরিয়ার ওই গোলা হামলায় দক্ষিণ কোরিয়ায় চারজন নিহত ও বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এরপর থেকেই কোরিয়া উপদ্বীপে উত্তজনা বেড়েছে।
সর্বসা
bdnews24