২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের 'তহবিল স্থানান্তর' তদন্ত করছে নরওয়ে

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে কোটি কোটি ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ নরওয়ে সরকার যাচাই করছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 06:46 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে কোটি কোটি ডলার সরিয়ে নেওয়ার অভিযোগ নরওয়ে সরকার যাচাই করছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এরিক সোলেইম বলেছেন, "নির্দিষ্ট করে দেওয়া খাতে সাহায্য ব্যবহার না করে তা অন্য ক্ষেত্রে ব্যবহারের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।" মঙ্গলবার নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে শান্তিতে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে অর্থ সরানোর অভিযোগ তোলেন এক ডেনিশ তথ্যচিত্র নির্মাতা। এতে অভিযোগ করা হয়েছে, ইউনূস তার গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণের অন্য প্রতিষ্ঠানে অর্থ সরিয়ে নেন। গ্রামীণ ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, এ অভিযোগ মিথ্যা। 'যত দ্রুত সম্ভব' বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। ১৯৭৬ সালে গবেষণা কার্যক্রম হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন মুহাম্মদ ইউনূস। তিনি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ১৯৮৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গ্রামীণ ব্যাংক। নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে (এনআরকে) 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে প্রামাণ্যচিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় মঙ্গলবার। প্রামাণ্যচিত্রটির নির্মাতা টম হেইনমান মঙ্গলবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলার জন্য ছয় মাস চেষ্টা করেছি। কিন্তু তিনি দেখাই করতে রাজি হননি।" 'বেশিরভাগ নথিই নোরাড থেকে পাওয়া' বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ যাচাইয়ের এ উদ্যোগ নরওয়ে এমন এক সময়ে নিলো যখন ক্ষুদ্র ঋণের কড়া সমালোচনা হচ্ছে। তবে নরওয়ে বিশ্বাস করতে চায় যে, তহবিল সরানোর ঘটনায় কোনো অপরাধ সংঘটিত হয়নি। ক্ষুদ্র ঋণের মূল উদ্দেশ্য ছিলো দারিদ্র্য কমানো। কিন্তু সা