২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে দোষারোপ করা: ফিলিস্তিন

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে ইসরায়েলকে দোষারোপ করা উচিত। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগী সায়েব এরাকাত বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

রামাল্লাহ, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে ইসরায়েলকে দোষারোপ করা উচিত। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগী সায়েব এরাকাত বৃহস্পতিবার একথা বলেছেন। ঊর্ধ্বতন ফিলিস্তিনি কর্মকর্তা ও আলোচক এরাকাত বলেন, পূর্ব জেরুজালেমে আরো নতুন ইহুদি বসতি তৈরির ইসরায়েলি পরিকল্পনাই বলে দিচ্ছে যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে শান্তি আলোচনা শুরু করতে চান না। রয়টার্সকে এরাকাত বলেন, শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ার জন্য যে ইসরায়েলই দায়ী তা বিশ্ববাসীকে বলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় এখনই। তিনি আরো বলেন, ইসরায়েল শান্তি নয় বরং বসতি স্থাপনকেই বেছে নিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ফিলিস্তিন ও ইসরায়েল গত সেপ্টেম্বরে সরাসরি শান্তি আলোচনা শুরু করে। কিন্তু পরবর্তীতে ইসরায়েলের বসতিস্থাপন নিয়ে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়। ইসরায়েল পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার সময়সীমা শেষের পর আর এর মেয়াদ না বাড়িয়ে আবার বসতিস্থাপন শুরু করলে আলোচনা বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৬ ঘ.