২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উত্তর কোরিয়া আবারো হামলা চালাতে পারে'

উত্তর কোরিয়ার আবারো হামলা চালানোর সমূহ সম্ভাবনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান ওন সেই হুন বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সিউল, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- উত্তর কোরিয়ার আবারো হামলা চালানোর সমূহ সম্ভাবনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান ওন সেই হুন বুধবার একথা বলেছেন। দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলার এক সপ্তাহ পর হুন এ আশঙ্কা প্রকাশ করলেন। দক্ষিণের ইয়োনহাপ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ওন সেই-হুন পার্লামেন্ট কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে বলেন, উত্তর কোরিয়ার আবারো হামলা চালানোর সম্ভবনা প্রবল। ইয়োনহাপ বার্তা সংস্থা হুন এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পিয়ইয়ংয়ে উত্তরসূরী নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ নানা অভিযোগ এবং ক্রমাবনতিশীল অর্থনেতিক পরিস্থিতির মুখে দক্ষিণ কোরীয় দ্বীপে সা