২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার ছেলেকে পাকড়াও করবেন না: অ্যাস্যাঞ্জের মা

উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের মা বুধবার বলেছেন, পুলিশ তার ছেলেকে পাকড়াও করুক কিংবা জেলে ভরুক তা তিনি চান না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ক্যানবেরা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের মা বুধবার বলেছেন, পুলিশ তার ছেলেকে পাকড়াও করুক কিংবা জেলে ভরুক তা তিনি চান না। আন্তর্জাতিক পুলিশ তার ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তিনি কষ্ট পাচ্ছেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল অ্যাস্যাঞ্জেকে ধরতে সহায়তা করার জন্য মঙ্গলবার 'রেড নোটিশ' জারির পর তার মা এ প্রতিক্রিয়া জানালেন। যৌন অপরাধের অভিযোগ অ্যাসেঞ্জেকে সুইডেনে খোঁজা হচ্ছে। একসময়কার কম্পিউটার হ্যাকার অ্যাস্যাঞ্জে এখন বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। মার্কিন কূটনৈতিক তৎপরতার গোপন নথি ফাঁস করে হৈ চৈ ফেলে দিয়েছে তার উইকিলিকস ওয়েবসাইট। অ্যাস্যাঞ্জ নিরাপত্তা কিংবা অপরাধ আইন লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হয়েছে অস্ট্রেলিয়া। এতে ছেলের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডে পাপেট থিয়েটার চালানো অ্যাস্যাঞ্জের মা ক্রিস্টিন অ্যাস্যাঞ্জ। অস্ট্রেলিয়ার বেতারে ক্রিস্টিন বলেন, "সে আমার ছেলে। আমি তাকে ভালোবাসি। পুলিশ তাকে পাকড়াও করুক কিংবা জেলে ভরুক তা আমি চাই না। যে কোনো মায়ের মতোই আমার এ আকুতি। আমি কষ্ট পাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৯ ঘ.