২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া নিয়ে বৈঠকের সময় এখন নয়: জাপান

উত্তর কোরিয়া নিয়ে চীনের ছয়জাতি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে জাপান। উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে আলোচনার সময় এখন নয় বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

টোকিও, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া নিয়ে চীনের ছয়জাতি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে জাপান। উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে আলোচনার সময় এখন নয় বলে জানিয়েছে তারা। জাপানের কিয়োদো বার্তা সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার গোলা বিনিময় নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনে রোববার ছয় দেশকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় চীন। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় এই ছয়দেশ জড়িত। দেশগুলো হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, চীন ও রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০০ ঘ.