২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে নিয়ে হতাশ চীন

মিত্রদেশ উত্তর কোরিয়াকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন চীনের কর্মকর্তারা। উইকিলিক্স চীনের এ হতাশার কথা ফাঁস করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 03:37 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- মিত্রদেশ উত্তর কোরিয়াকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন চীনের কর্মকর্তারা। উইকিলিক্স চীনের এ হতাশার কথা ফাঁস করেছে। উইকিলিক্স তাদের নথিতে ২০০৯ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি তুলে ধরেছে। এতে ওই কর্মকর্তা বলেছেন, "পিয়ংইয়ং বখে যাওয়া শিশুর মত আচরণ করছে।" উইকিলিক্সের নথিতে আরো বলা হয়, চীনের কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের একথাও বলেছেন যে, বাফার স্টেট হিসেবে উত্তর কোরিয়ার তেমন গুরুত্ব বেইজিং এর কাছে নেই। এমনকি সিউলের নিয়ন্ত্রণাধীনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণের পক্ষেও মত দিয়েছেন তারা। আরেকটি নথিতে ২০১০ সালের ফেব্র"য়ারিতে দক্ষিণ কোরিয়ার সাবেক ভাইস পররাষ্ট্রমন্ত্রী চান ইয়ং-উ এবং সিউলের মার্কিন রাষ্ট্রদূত ক্যাথলিন ন্টিফেনস এর আলোচনার অংশবিশেষ উদ্ধৃত করা হয়েছে। এতে বলা হয়, চীনের মন্ত্রী চান ইয়ং বলেছেন, নতুন প্রজন্মের চীনা নেতারা আর উত্তর কোরিয়াকে নির্ভরযোগ্য মিত্র দেশ বলে মনে করে না। তারা কোরীয় উপদ্বীপে নতুন করে কোনো সশস্ত্র সংঘাতের ঝুঁকিও নিতে চায় না। চান এও বলেছেন যে, উত্তর কোরিয়া ইতোমধ্যেই অর্থনেতিকভাবে ভেঙে পড়েছে। কিম জং ইলের মৃত্যুর পর দুই তিন বছরের মধ্যে দেশটি রাজনৈতিকভাবেও ভেঙে পড়বে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুলিবিনিময় নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনার মাঝে উইকিলিক্সের এ নথি ফাঁস হলো। যুক্তরাষ্ট্র উইকিলিক্সের নথি ফাঁসকে বিশ্ব স