সিউল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার মধ্যে সাংবাদিকদের ইয়োনপিয়ং দ্বীপ ছাড়তে বলেছে সউল।
রোববার এক মুঠোফোন বার্তায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "সব সাংবাদিক অবশ্যই ইয়োনপিয়ং দ্বীপ ত্যাগ করবে।"
গত মঙ্গলবার ওই দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলায় দক্ষিণের দুই নৌ সেনাসহ চার জন নিহত হয়।
সে পরিস্থিতিতে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওই দ্বীপের কাছে কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে রোববার সকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া শুরু করলে নিজেদের জলসীমায় উৎক্ষেপণ মঞ্চে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৪৩৬ ঘ.
bdnews24