২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নতুন সুরঙ্গ

মার্কিন- মেক্সিকো সীমান্তে আধা মাইল দীর্ঘ একটি সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে। ওই সুরঙ্গ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 07:46 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সান ডিয়েগো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন- মেক্সিকো সীমান্তে আধা মাইল দীর্ঘ একটি সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে। ওই সুরঙ্গ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মার্কিন সীমান্তরক্ষীসূত্রে শুক্রবার এ কথা জানা গেছে। গত বৃহস্পতিবার মাটির অভ্যন্তরের এই পথটির খোঁজ পাওয়া যায়। গত ২ নভেম্বর মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত একটি অত্যাধুনিক সুরঙ্গের খোঁজ পায় নিরাপত্তা বাহিনী। ওই সুরঙ্গের দৈর্ঘ্য ছয়টি ফুটবল মাঠের সমপরিমাণ। ওই সুরঙ্গের ঠিক ৬৫০ ফুট দক্ষিণেই নতুন এই সুরঙ্গটির খোঁজ পাওয়া গেল। ২ নভেম্বরে খোঁজ পাওয়া সুরঙ্গের দৈর্ঘ্য প্রায় এক হাজার ৮শ' ফুট। তাতে রেলপথ বিছানো রয়েছে। পাশাপাশি আলোর ব্যবস্থাও রয়েছে। ওই সুরঙ্গ থেকে প্রায় ৩০ টন গাঁজা উদ্ধার করা হয়, যা এ যাবৎ সর্ববৃহৎ গাঁজা আটকের ঘটনা। মার্কিন সীমান্ত বাহিনীর মুখপাত্র মিখায়েল জিমেঞ্জ জানান, এই সুরঙ্গটি হাতে খোঁড়া হয়েছে। দীর্ঘ সময় নিয়ে এটি করা হয়েছে, কারণ কোনোরূপ সন্দেহের সৃষ্টি না করে সুরঙ্গের মাটি সরাতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৩ঘ.