জর্জটাউন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই বছর ধরে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করার ব্যাপারে সম্মত হয়েছে কলম্বিয়া ও ইকুয়েডর। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোস শুক্রবার এ কথা জানান।
ঘানায় দক্ষিণ আমেরিকার প্রেসিডেন্টদের শীর্ষ সম্মেলনে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াকে আলিঙ্গন করার আগে আগে স্যান্তোস বলেন, "আমার কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করার ব্যাপারে সম্মত হয়েছি।"
২০০৮ সালে ইকুয়েডর সীমান্তে গেরিলা ক্যাম্প লক্ষ করে বোমা হামলা চালায় কলম্বিয়া। ওই হামলায় গেরিলা নেতা রাউল রেইস নিহত হন। এতে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়।
ওই সময় কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন স্যান্তোস।
ইকুয়েডর প্রতিবাদ হিসেবে কলম্বিয়া থেকে তার কূটনীতিককে প্রত্যাহার করে নেয় এবং দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।
সম্প্রতি কয়েক মাস ধরে দু'দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে।
তেলেশুর টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট কোয়েরা বলেন, "যা কখনোই মুছে যাওয়া উচিৎ নয় সেই অতীতকে ভুলে না গিয়ে, আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে, আমাদের জনগণের সার্বিক মঙ্গলের জন্য কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৬ঘ.
bdnews24