২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে নিহত ৩০

ব্রাজিলের রিও ডি জেনিরোর উপশহরে মাদক চোরাচালান চক্রের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 06:05 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

রিও ডি জেনিরো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রিও ডি জেনিরোর উপশহরে মাদক চোরাচালান চক্রের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে। পাঁচদিন ধরে চলমান এই সংঘর্ষে নিহতদের বেশির ভাগই মাদক চক্রের সদস্য। এ ছাড়া দু'জন সাধারণ মানুষও এতে মারা গেছেন বলে জানা গেছে। মাদক চোরাচালানীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বৃহস্পতিবার থেকে ব্রাজিলের নৌসেনারাও ভারি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে মাঠে নেমেছে। রোববার মাদক চক্রের সদস্যরা থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিলে এ সংঘর্ষ শুরু হয়। রাজধানীর উত্তর দিকের ভিলা ক্রজিরো বস্তি মাদক চোরাকারবারিদের শক্ত ঘাঁটি হওয়ায় সেখানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অন্তত ১০টি সামরিক যান অভিযানে ব্যবহার করা হচ্ছে। শহরের মধ্যে এ ধরনের অভিযানে এর আগে কখনো এসব সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়নি। অভিযানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল আলভারো রদ্রিগেজ বলেন, "মাদক চোরাচালানকারীদের কাছ থেকে এ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই আমাদের লক্ষ্য। মাদক ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিতি থেকে আমরা সমাজকে মুক্ত করছি।" ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিল। রিও ডি জেনিরো দেশটির অন্যতম প্রধান ভেন্যু। তাছাড়া ২০১৬ সালের অলিম্পিক গেমস আয়োজনেরও দায়িত্ব পেয়েছে রিও ডি জেনিরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৫০ঘ.