২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সরকার গঠনের কাজ শুরু করছেন মালিকি

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে ৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

বাগদাদ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে ৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের অনুরোধ জানিয়েছেন। রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে মালিকি আবারো ইরাকের প্রধানমন্ত্রী হওয়ার দু'সপ্তাহ পর প্রেসিডেন্ট জালাল তালাবানি আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের এ অনুরোধ জানালেন। নির্ধারিত ৩০ দিনের মধ্যেই মালিকিকে ইরাকের শিয়া, কুর্দি ও সুন্নি রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নতুন মন্ত্রিসভার সদস্য বাছাই করতে হবে। মালিকির নতুন প্রশাসন ইরাকে রাজনৈতিক বিভক্তি ঘোচাবে বলেই আশা করা হচ্ছে। ৭ মার্চ ইরাকে নির্বাচন অনুষ্ঠানের আট মাসেরও বেশি সময় পর ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে পৌঁছান নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৩ঘ.