২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এবার আর্থিক খাতে দুর্নীতি, গ্রেপ্তার ৮

টেলিযোগাযোগে খাতে দুর্নীতি কেলেঙ্কারিতে মন্ত্রীর পদত্যাগের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার ভারতে আবার আর্থিক খাতে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নয়া দিল্লি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-টেলিযোগাযোগে খাতে দুর্নীতি কেলেঙ্কারিতে মন্ত্রীর পদত্যাগের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার ভারতে আবার আর্থিক খাতে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ উঠেছে। ভারতের 'দ্য ফেডারেল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন' (সিবিআই) বুধবার আবাসন ঋণদানকারী সরকারি প্রতিষ্ঠান এলআইসি'র প্রধান নির্বাহীসহ পাঁচ কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে। ঘুষ নিয়ে বড় অঙ্কের কর্পোরেট ঋণ দিতে সহায়তা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ওই কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে তালিকাভুক্ত একটি বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তিন শীর্ষ কর্মকর্তাকেও আটক করা হয়েছে। এর আগে দরপত্র আহ্বান না করে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিকে ব্যবসার অনুমতি দেওয়ায় সরকার রাজস্ব হারিয়েছে বলে অভিযোগ উঠে টেলিকম মন্ত্রীর বিরুদ্ধে। সে অভিযোগের প্রেক্ষিতে স