বার্লিন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্টাগে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসলামি জঙ্গিরা। কয়েকজনকে জিম্মি করারও পরিকল্পনা করছে তারা। জার্মান ম্যাগাজিন 'ডেয়ার স্পিগেল' শনিবার এ খবর দিয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি বলেছে, বিদেশে বসবাসরত এক ব্যক্তি জিহাদি পরিচয়ে টেলিফোনে জার্মানির পুলিশকে জানিয়েছে যে, সশস্ত্র জঙ্গিরা বার্লিনের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে গুলি করার পরিকল্পনা করছে।
পুলিশ এ তথ্য বিশ্বাসযোগ্য মনে করছে বলেই জানিয়েছে স্পিগেল। তবে জার্মানির কেন্দ্রীয় অপরাধ কার্যালয় 'বিকেএ' এ ব্যাপারে তাৎণিক কোনো মন্তব্য করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩০ ঘ.
bdnews24