২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৮

সাংহাইয়ের এক বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 04:47 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

বেইজিং, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাংহাইয়ের এক বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮। সাংহাই পুলিশের সূত্রকে উদ্ধৃত করে দেশটির সরকারী বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার এ খবর জানিয়েছে। গত সোমবার সাংহাইয়ের ২৮ তলা বাণিজ্যিক ভবনটিতে এ আগুন ধরে যায়। এ ঘটনায় দায়ী সন্দেহে ৮ জনকে মঙ্গলবার আটক করে পুলিশ। আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনটিতে সংস্কার কাজ চলছিল। ধারণা করা হচ্ছে ওয়েল্ডিং'র কাজ করার সময় এ দুর্ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৪ ঘ.