নয়া দিল্লি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে টেলিযোগাযোগ খাতে বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি তদন্তে সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জবাবদিহিতার মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
প্রধানমন্ত্রীকে এর জবাব দিতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এতে করে দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় পড়া ভারতের মতাসীন কংগ্রেস পার্টি আরেকদফা চাপের মুখে পড়লো।
শনিবারের মধ্যে মনমোহন সিং ও সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল গোপাল সুব্রমানিয়াম আদালতের প্রশ্নের জবাব দেবেন। জবাবদিহির এ বিরল পদপেই বলে দিচ্ছে টেলিযোগাযোগ দুর্নীতির জল গড়াবে অনেক দূর।
উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজা টেলিকম লাইসেন্স নিলাম না করে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে সুলভ মূল্যে বিক্রি করায় সরকার ৩১ বিলিয়ন ডলারের রাজস্ব হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ দুর্নীতির কারণে রাজাকে এ সপ্তাহান্তে বরখাস্ত করে সরকার।
রাজার দল ডিএমকে কংগ্রেস জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হলেও সরকার তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। রাজা চাপের মুখে পদত্যাগ করার পরও এর জের কাটেনি।
রাজার দুর্নীতির কারণে সরকারের বিপুল রাজস্ব তির আভাস পেয়ে তার কেলেঙ্কারি তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবিতে লাগাতার পার্লামেন্ট অধিবেশন অচল করে রাখছে বিরোধীদলগুলো। ফলে আটকে থাকছে সরকারের সব সংস্কার কাজ।
এর মাঝখানে সুপ্রিম কোর্ট এসে পড়ায় সরকারের উদ্বেগ আরো বেড়েছে।
টু জি স্পেকট্রাম মামলায় রাজার বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং তার কেলেঙ্কারি তদন্তের ব্যাপারে মনমোহন সিদ্ধান্ত নিতে দেরী করায় সুপ্রীম কোর্ট মঙ্গলবার তার সমালোচনা করেছে।
আদালতের এ সমালোচনায় মনমোহনের ভাবমূর্তি ুন্ন হওয়ার পাশাপাশি দেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫১ ঘ.
bdnews24