২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন নির্গমন: শীর্ষে ইউএই-অস্ট্র্রেলিয়া-যুক্তরাষ্ট্র

বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনের শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। বুধবার প্রকাশিত একটি কার্বন নির্গমন সূচক সেকথাই বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 06:31 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

অসলো, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনের শীর্ষে আছে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। বুধবার প্রকাশিত একটি কার্বন নির্গমন সূচক সেকথাই বলছে। ব্রিটিশ পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যাপলক্রফট বিশ্বের ধনী ও ওপেক ভুক্ত দেশগুলোকে প্রাধান্য দিয়ে কার্বন নির্গমনের দিক দিয়ে শীর্ষ ১৮৩ টি দেশের এ ক্রমতালিকা তৈরি করেছে। তালিকায় জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ হিসাবে শীর্ষে স্থান পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরপর ২য় অবস্থানে আছে কয়লার ওপর নির্ভরশীল অস্ট্রেলিয়া এবং তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। তালিকায় শীর্ষ ১০ এর মধ্যে থাকা অন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে কানাডা, নেদারল্যান্ডস, সৌদি আরব, সিঙ্গাপুর, রাশিয়া, বেলজিয়াম এবং কাজাখস্তান। মাথাপিছু কার্বন নির্গমনের দিক দিয়ে তালিকায় ২৬ নম্বরে আছে চীন। আর সর্বনি