২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে টেলিযোগাযোগ মন্ত্রীর পদত্যাগ

ভারতের টেলিযোগাযোগ মন্ত্রী আন্ডিমুথু রাজা রোববার পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

নয়া দিল্লি, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের টেলিযোগাযোগ মন্ত্রী আন্ডিমুথু রাজা রোববার পদত্যাগ করেছেন। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। রাজা ২০০৮ সালে দরপত্র আহ্বান না করে 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে মোবাইল ফোন কোম্পানিগুলোকে টেলিযোগাযোগ ব্যবসার অনুমতি দেন বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। সে অভিযোগের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এভাবে ব্যবসার অনুমতি দেওয়ায় সরকার কয়েক শ' কোটি ডলার রাজস্ব হারিয়েছে। এ বিষয়ে একটি সর্বদলীয় তদন্তে সরকার রাজি না হলে সোমবার পার্লামেন্ট অধিবেশন ব্যাহত করার হুমকি দেয় বিরোধীরা। রাজার রাজনৈতিক দল ডিএমকে ক্ষমতাসীন জোটের অন্যতম বড় অংশীদারগুলো। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিএমকে'র সমর্থন। ভারতের পিটিআই বার্তা সংস্থা রাজার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, "সরকার যাতে অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি না হয় সেজন্য এবং পার্লামেন্টের শান্তি ও কার্যক্রম অক্ষুন্ন রাখতে আমার নেতা (ডিএমকে প্রেসিডেন্ট) আমাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন।" ইউপিএ জোট সরকারের অংশীদার ডিএমকের প্রেসিডেন্ট কালাইনার এম করুণানিধি তামিলনাড়