২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে হামলার পরিকল্পনা অস্বীকার আল কায়েদার

সৌদি আরবে হজ অনুষ্ঠানকালে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে ইয়েমেনের আল-কায়েদা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

দুবাই, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবে হজ অনুষ্ঠানকালে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে ইয়েমেনের আল-কায়েদা শাখা। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে সৌদি আরবে হজ অনুষ্ঠানকালে মুসল্লিদের ওপর আল-কায়েদা হামলা চালাতে পারে বলে মন্তব্য করার পর তারা একথা জানালো। মাত্র এক সপ্তাহ আগেই ইয়েমেনের আল-কায়েদা শাখা 'একিউএপি' যুক্তরাষ্ট্রে দুটি পার্সেল বোমা পাঠানোর পরিকল্পনার দায় স্বীকার করে যা বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। জঙ্গিরা প্রায়ই ব্যবহার করে এমন একটি ইসলামিক ওয়েবসাইটে পাঠানো এক বিবৃতিতে একিউএপি জানিয়েছে, "আমরা পবিত্র স্থানে যে কোন হামলার বিরোধী.. হজ ইসলামের স্তম্ভ। মক্কা অন্য যে কোন স্থানের চেয়ে পবিত্র।" রোববার থেকে শুরু হওয়া হজে প্রায় ২০ লাখ মুসলিম অংশ নেবেন। আল কায়েদা এ হজে হামলা চালাতে পারে কিনা বা ইয়েমেন থেকে সৌদি আরবে যোদ্ধ সংগ্রহের জন্য এ অনুষ্ঠানকে কাজে লাগাতে পারে কিনা জিজ্ঞেস করা হলে প্রিন্স নায়েফ বিন আব্দুলআজিজ বলেন, "এ ধরনের কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা অনাকাঙ্খিত কোনোকিছু মোকাবেলায় প্রস্তুত আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১২ ঘ.