লস অ্যাঞ্জেলস, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৫ সালে হলিউডের একটি অনুষ্ঠানে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে মদের গ্লাস দিয়ে আঘাতের জন্য অভিযুক্ত নারী আদালতে আইনি লড়াই চালাবেন না বলে জানিয়েছেন।
অ্যারেথা উইলসন নামের ওই নারীর বিরুদ্ধে 'হত্যা প্রচেষ্টা' ধারায় একটি ধারায় মামলা হয়েছে।
শুক্রবার তার বিচার কাজ শুরু হচ্ছে। দোষী প্রমাণিত হলে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে।
ক্যাপ্রিওকে হামলার পর কানাডায় পালিয়ে যান অ্যারেথা।
কিন্তু বিচারের মুখোমুখি করার জন্য গত মাসে যুক্তরাষ্ট্রের কাছে তাকে হস্তান্তর করে কানাডা সরকার। তখন থেকে কারাগারে আছেন তিনি।
পুলিশ জানিয়েছে, ক্যাপ্রিওকে ভুল করে নিজের সাবেক প্রেমিক মনে করে ওয়াইনের বোতল দিয়ে আঘাত করেন অ্যারেথা।
ওই হামলার পর ক্যাপ্রিও'র মুখে ও কানে বেশ কয়েকটি সেলাই দিতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪২৮ঘ.
bdnews24