মেক্সিকো সিটি, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর সেনাবাহিনী দেশটির ভয়াবহ সংঘর্ষে সাহায্য করার অভিযোগে ১২ বছর বয়সী এক সন্দেভাজন খুনিকে খুঁজছে।
এক প্রাদেশিক আইনজীবী ও মেক্সিকোর গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে।
মোরেলোস প্রদেশের আইনজীবী পেদ্রো লুই বেনিতেজ স্থানীয় বেতারকে জানান, "এল পোনচিস নামের বালকটি মোরেলোস প্রদেশের সাউথ প্যাসেফিক মাদক চক্রের সঙ্গে কাজ করে বলে ধারণা করা হয়।"
কিশোরদের এ দলটি ইতোমধ্যে 'ভয়াবহ' একটি সন্ত্রাসী কাজ করেছে।
তবে তিনি ওই বালকের নাম বা বিস্তারিত আর কিছু জানাননি।
প্রতিটি খুনের জন্য বালকটিকে তিন হাজার মার্কিন ডলার দেওয়া হতো বলে মেক্সিকোর লা র্যাজোন সংবাদপত্র জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৭ঘ.
bdnews24