২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে খ্রিষ্টানদের লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৩

ইরাকের রাজধানী বাগদাদে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো একাধিক বোমা ও মর্টার হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

বাগদাদ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো একাধিক বোমা ও মর্টার হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র বুধবার জানায়, হামলাকারীরা মঙ্গলবারে এবং বুধবার সকালে বাগদাদে খ্রিষ্টানদের বাড়ি-ঘর লক্ষ্য করে একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং গোলা বর্ষণ করেছে। এতে তিনজন নিহত এবং ৩৭ জন আহত হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি পুলিশ কর্মকর্তা। অন্যদিকে, ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিহতের সংখ্যা ৪ এবং আহতের সংখ্যা ৩৩ উল্লেখ করেছে। একটি ক্যাথলিক গীর্জায় হামলা চালিয়ে ৫২ জনকে হত্যার ঘটনার মাত্র ১০ দিন পরই আবারো ইরাকি খ্রিষ্টানদের ওপর এ হামলা হলো। গীর্জায় হামলার দায় স্বীকার করে এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলো আল কায়েদা। স্বল্প সময়ের ব্যবধানে নতুন করে এ হামলায় ইরাকের সংখ্যালঘু খ্রিষ্টানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৬ ঘ.