২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে ফেরার পরিকল্পনা পেশ করলেন মুশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রভাবশালী কয়েকজন ব্যক্তির সামনে তার নতুন রাজনৈতিক দল গঠন ও রাজনীতিতে ফেরার পরিকল্পনা পেশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 10:12 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রভাবশালী কয়েকজন ব্যক্তির সামনে তার নতুন রাজনৈতিক দল গঠন ও রাজনীতিতে ফেরার পরিকল্পনা পেশ করেছেন। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের 'কাউন্সিল অন ফরেন রিলেশনস' কে মুশাররফ বলেন, ২০১৩ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে তার রাজনৈতিক ক্ষমতায় ফেরার সুযোগ রয়েছে বলেই তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে যেসব ভোটার সাধারণত ভোট দেয় না তাদের সমর্থন লাভের চেষ্টা করবেন বলেও জানান তিনি। পাকিস্তানের সাবেক এ সেনা প্রধান ১৯৯৯ সালে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। ২০০৮ সালে অভিসংশনের মুখে তিনি পদত্যাগ করেন। এর পর থেকেই লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন মুশাররফ। গত মাসে লন্ডনে নতুন একটি দল গঠনের ঘোষণার মাধ্যমে আবার পাকিস্তানের রাজনীতিতে ফেরার কথা জানান তিনি। 'অল পাকিস্তান মুসলিম লীগ' নামের নতুন একটি রাজনৈতিক দল গঠন করছেন মুশাররফ। তিনি বলেন, "পাকিস্তান বর্তমানে নেতৃত্ব সঙ্কটে ভূগছে এবং বর্তমান পরিস্থিতি সামলানোর মতো কোনো রাজনৈতিক দলও নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৮ ঘ.