২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের খপ্পরে ব্রিটিশ নৌবাহিনীর ওয়েবসাইট

হ্যাকিংয়ের শিকার হয়ে ব্রিটিশ রয়েল নেভি তাদের ওয়েবসাইট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

লন্ডন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হ্যাকিংয়ের শিকার হয়ে ব্রিটিশ রয়েল নেভি তাদের ওয়েবসাইট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে। এখন ওয়েবসাইটে লেখা আছে, "দুর্ভাগ্যবশত অনিবার্য কারণে রয়েল নেভি ওয়েবসাইটটির রক্ষণাবেক্ষণের কাজ চলছে। দয়া করে শিগগিরিই আবার ভিজিট করুন।" জাতীয় সাইবার নিরাপত্তা কর্মসূচির জন্য ব্রিটিশ সরকার ৬৫০ মিলিয়ন পাউন্ড বাজেট ঘোষণা করার কয়েক সপ্তাহ পরই এ ঘটনা ঘটলো। রয়েল নেভির একজন মুখপাত্র জানিয়েছে, বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। নেভির ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১১ ঘ.