২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি- টোয়েন্টি সম্মেলনের প্রতিবাদে সউলে বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে এ সপ্তাহে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনের প্রতিবাদে রোববার বিক্ষোভ করেছে অগণিত মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

সিউল, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে এ সপ্তাহে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনের প্রতিবাদে রোববার বিক্ষোভ করেছে অগণিত মানুষ। পুলিশের সঙ্গে বিােভকারীদের সংঘর্ষও হয়েছে। সহিংসতা ঠেকাতে সিউলের রাস্তায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ। বিক্ষোভকারীরা সউল প্লাজাতে সমবেত হয়ে জি টোয়েন্টির বিরুদ্ধে শ্লোগান দেয়। বিােভকারীদের দাবি, মাত্র ২০ টি দেশকে সারা বিশ্বের ভবিষ্যত নির্ধারণের সুযোগ দেওয়া হবে না। এছাড়া তারা সর্বনিু মজুরি বৃদ্ধির দাবি জানায়। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার কর্মীদের মানবাধিকার পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রতিবাদ-বিক্ষোভ করে তারা। সূত্র: এএফপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৭ ঘ.